শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 19, 2026
September 19, 2026
জাতীয়
জাতীয়

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

Published: September 19, 2026 at 10:24 AM
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩ জনে।