সারা
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে আরো ৭৪৭ জন বিভিন্ন হাসপাতালে
ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে
পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি
বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৪৭
জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭৬ জনের। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৮
জন।