বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সম্পূর্ণা পুরস্কার পেয়ে নারীদের নিয়ে যা বললেন সাফা কবির ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি হামে আরও ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ৭ জনের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজপুরে র‌্যাবের অভিযান, ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
Printed on: September 16, 2026
September 16, 2026
জাতীয়
জাতীয়

১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

Published: September 16, 2026 at 02:58 PM
১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

দেশে গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে আরও ১৫০টি গ্যাসকূপ খনন এবং তিনটি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, গ্যাস-সংকট মোকাবিলায় মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রকল্পে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি ব্যবসায়ী ও শিল্প সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে উঠতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং পরিস্থিতিতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি মুডিসের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ হওয়া, মূল্যস্ফীতি কমে আসা এবং প্রবাসী আয় বৃদ্ধির বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ২১২ দিন চলছে। সরকারের অনেক কাজের ইতিবাচক ফল এরই মধ্যে জনগণ পেয়েছে। তবে কিছু কাজের সুফল পেতে আরও সময় লাগবে। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি জানান।