বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সম্পূর্ণা পুরস্কার পেয়ে নারীদের নিয়ে যা বললেন সাফা কবির ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি হামে আরও ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ৭ জনের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজপুরে র‌্যাবের অভিযান, ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
Printed on: September 16, 2026
September 16, 2026
জাতীয়
জাতীয়

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন

Published: September 16, 2026 at 02:50 PM
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এ ফল প্রকাশ করা হয়।

প্রথম ধাপে দেশের বিভিন্ন কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় আট হাজার প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হচ্ছে।

ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন বা ফি প্রদান করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিকভাবে ১০ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী এবং প্রথম ধাপে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সূচি অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর