মা
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯
অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে
ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ
পরিবহন, মজুদ, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ
থাকবে। আজ মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং
কৃষিমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে
এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেবে।