মিয়ানমারে
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের
জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ রাজধানীতে সিরডাপ
ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে
১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর তৈরি হয়েছে বাড়তি পরিবেশগত চাপ। তাই, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে
প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ।