লিবিয়ার
বেনগাজীতে গানফুদা ডিটেনশন সেন্টারে থাকা ১৬৮ জন বন্দি দেশে
ফিরেছেন। আজ সকালে তাদের
বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন
সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। আইওএম-এর পক্ষ থেকে
প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথ খরচা, কিছু
খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।