একাদশ
শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল রাত
৮টায় প্রকাশ করা হবে। আজ ঢাকা মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা
গেছে। এর আগে, গত
রবিবার ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে। বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত ১৩ সেপ্টেম্বর
রবিবার রাত ৮টায় শেষ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫
হাজার ২৩৪ জন শিক্ষার্থী।