স্থানীয়
সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত
হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বিকেলে নির্বাচন
কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইসি সানাউল্লাহ বলেন, ৭ ধাপে ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি
ভোট ১২ নভেম্বর। তবে
প্রাথমিক এই সিদ্ধান্ত আগামী
১৭ সেপ্টেম্বর আন্ত বিভাগীয় বৈঠকের পর চূড়ান্ত হবে
বলেও জানান তিনি। দ্বিতীয় ধাপে আগামী ১৩ ডিসেম্বর এবং
তৃতীয় ধাপে আগামী ৩০ ডিসেম্বর ইউপি
নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০২৭
সালের ১৭ জানুয়ারি চতুর্থ
ধাপে, ৪ ফেব্রুয়ারি পঞ্চম,
২২ এপ্রিল ষষ্ঠ এবং ২৭ মে সপ্তম
ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।