সারা
দেশে গত ২৪ ঘণ্টায়
হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু
হয়েছে। এ পর্যন্ত হাম
উপসর্গে মোট ৯৩০ জন শিশুর মৃত্যু
হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, গত ২৪ ঘণ্টায়
হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭৭
জন এবং এ পর্যন্ত মোট
হামরোগীর সংখ্যা ১ লক্ষ ৭২
হাজার ২৭০ জন। গত ২৪ ঘণ্টায়
নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, আজ
পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ১২৪
জন। এ পর্যন্ত হাম
উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২
হাজার ১১৭ জন ও হাসপাতাল
থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬
হাজার ৪০০ জন।