দেশে
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়
৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩
জন। আজ স্বাস্থ্য অধিদফতরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে
পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি
বছরে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৫৭০
জন।