সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
জাতীয়
জাতীয়

কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

Published: September 14, 2026 at 12:51 PM
কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

 

বিয়েতে তথ্য গোপন প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের আগের বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে কাবিননামার বর্তমান ফরমে এসব তথ্য অন্তর্ভুক্ত না করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং নাগরিকদের পারিবারিক আইনগত অধিকার সুরক্ষায় কাবিননামার ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে আইন বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।