ভুয়া
গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে নাগরিকদের গ্রেফতার ও হয়রানি বন্ধে
গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। কোনো গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আগে সেন্ট্রাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তার সত্যতা যাচাই করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয়
সার্কুলার জারি করে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর কাছে পাঠাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত। ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেফতার ও হয়রানি বন্ধ
প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ এ রায়
দেন বিচারপতি কে এম হাফিজুল
আলম ও বিচারপতি মুরাদ
এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত পর্যবেক্ষণে বলেন, আদালতের প্রক্রিয়া ব্যবহার করে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে
বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ ভুয়া মামলা বা ভুয়া পরোয়ানার
কারণে যে ক্ষতি হয়,
তা অনেক ক্ষেত্রে অপূরণীয়।