ডেঙ্গু
পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত
করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে জাতীয়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী এই
অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে
সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ
করা হয়েছে। আজ থেকে শুরু
হওয়া এই কর্মসূচি আগামী
১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকা কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও
উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক এ পরিচ্ছন্নতা কার্যক্রম
চলবে।