গত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬
জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে
পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের আজ পর্যন্ত সারা
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০ হাজার ২৭৬
জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি
বছরে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট
৪৬ হাজার ৬৯৯ জন ডেঙ্গু রোগী
হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।