শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 12, 2026
September 12, 2026
জাতীয়
জাতীয়

একাদশে ভর্তির আবেদন ফের শুরু, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও সুযোগ পাচ্ছেন

Published: September 12, 2026 at 01:06 PM
একাদশে ভর্তির আবেদন ফের শুরু, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও সুযোগ পাচ্ছেন

 

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের আবারও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসি সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন। আজ আগামীকাল রাত ৮টা পর্যন্ত সুযোগ থাকবে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব শিক্ষার্থী আগে আবেদন না করে থাকলে নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবেন।