বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
September 12, 2026
জাতীয়
জাতীয়

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, ভরি কত

Published: September 12, 2026 at 01:05 PM
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, ভরি কত

 

দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমানোর পর এবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আজ বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে। এর আগে, গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।