সারা
দেশে গত ২৪ ঘণ্টায়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু
হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট
প্রাণহানি ১৪১ জনে দাঁড়াল। এ ছাড়া গত
একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি
হয়েছেন। এ নিয়ে চলতি
বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০
জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে
আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।