সৌদি
সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে
২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময়
আর বাড়ানো হবে না বলে জানিয়েছে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা
থেকে গত ৯ সেপ্টেম্বর
জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে
বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০
জন। এর মধ্যে সরকারি
ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫
জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬
জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই
থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।