মধ্যপ্রাচ্যে
সংঘাত ও বাণিজ্যিক জাহাজে
ধারাবাহিক হামলার কারণে হরমুজ প্রণালিসহ আশপাশের নৌপথে অস্থিরতা তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ নৌপথ এড়িয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ১ লাখ টনের
বেশি অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আফ্রিকা ঘুরে বাংলাদেশে আসছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমটি নিনেমিয়া। আগামীকাল জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর একই জাহাজে
করে বাংলাদেশে প্রথম ক্রুড অয়েলের চালান এসেছিল। ওই চালানের তেল
দিয়ে ক্রুড অয়েলের মজুদ ফুরিয়ে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ইউনিট পুনরায় চালু করা হয়।