শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 15, 2026
জাতীয়
জাতীয়

সরকারি কর্মচারীদের ছয় দাবি পে-স্কেল নিয়ে

Published: May 15, 2026 at 09:52 AM
সরকারি কর্মচারীদের ছয় দাবি পে-স্কেল নিয়ে

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পে-কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল দ্রুত গেজেট করার দাবি জানিয়েছে। শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, বিগত ১১ বছরে সরকারি কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত ছিলেন। এই সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। ফলে ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে তাদের সংসারের খরচ চালানো সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে।


নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী দাবিসমূহ:

১. বেতন ও বাজেট: ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা ধার্য করে নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যথাযথ অর্থ বরাদ্দ রাখতে হবে। পে-কমিশনের সুপারিশকৃত ‘বৈষম্যহীন নবম পে-স্কেল’ দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।

২. টাইম স্কেল ও জ্যেষ্ঠতা পুনর্বহাল: ২০১৫ সালের গেজেট থেকে বাদ দেওয়া তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে।

৩. পদোন্নতি ও টেকনিক্যাল মর্যাদা: ব্লক পোস্টসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা প্রতি ৫ বছর অন্তর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য টেকনিক্যাল পদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

৪. গ্রাচুয়িটি ও পেনশন: সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুয়িটির পাশাপাশি পেনশন প্রবর্তন করতে হবে। বিদ্যমান গ্রাচুয়িটি/অনুতোষিকের হার ৯০% থেকে ১০০% নির্ধারণ করতে হবে। পেনশন গ্রাচুয়িটি এক টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

৫. ভাতাদি ও রেশনিং: বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে। ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য সামরিক/আধাসামরিক বাহিনীর মতো রেশনিং পদ্ধতি চালু করতে হবে।

৬.সংশ্লিষ্ট নীতি ও বৈষম্য নিরসন: সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একক নিয়োগবিধি প্রণয়ণ করে বেতন ও পদে বৈষম্য দূর করতে হবে।