চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে দেশে ১০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৬১ কোটি টাকা। প্রতি ডলার ১২২ টাকা ৮০ পয়সা হিসাবে এ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৮৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৯১ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ। খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতে ডলারের বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই গতি অব্যাহত রয়েছে।
শিরোনাম
সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর
দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে এসেই মজার কাণ্ড জেনিফারের
কফি কি শরীরে আয়রনের ঘাটতি তৈরি করে? জানুন বিশেষজ্ঞের মতামত
২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ : ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট
র্যাব বিলুপ্তকরে সংসদে এসআরবি বিল পাশ
সংসদে এপিবিএন বিল পাস, বাড়ছে কাজের পরিধি
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এলো ১০৩ কোটি ডলার
এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি
Printed on: September 10, 2026
September 10, 2026
জাতীয়
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এলো ১০৩ কোটি ডলার
সর্বশেষ খবর
হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর
Sep 10, 2026