রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
September 10, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Published: September 10, 2026 at 03:02 PM
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৬৮ হাজার ৭৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৯ জন, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন। গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।