বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর জানালেন নিজেই মুসলিমদের থেকেও হিন্দুরাই বেশি বিফ খায়! বিস্ফোরক মন্তব্যে বিতর্কে ‘ঝিলিক’ তিথি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে সিআইডি বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি চাঁপাইনবাবগঞ্জে নারীদের মধ্যেও মাদক ছড়িয়ে পড়ছে: জেলা প্রশাসক ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত অস্ট্রেলিয়ায় নেতৃত্বের নতুন দিগন্তে বাংলাদেশি এলিজা
Printed on: September 10, 2026
September 10, 2026
জাতীয়
জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

Published: September 10, 2026 at 07:58 AM
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে এক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসা. শারমিন সুলতানা রাখীকে বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বরিশালের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. সাইফুল আলম খাঁনকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি সদর সার্কেল মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন। তার মাগুরায় বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে। এ ছাড়া এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় টিআর পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।