গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৬৪১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৮৩৫ জন। গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪০ হাজার ৮৫০ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’
ব্রহ্মপুত্রের কণ্ঠস্বর : যতটা আসামের, তারও বেশি পৃথিবীর
এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’
রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Sep 08, 2026
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Sep 08, 2026
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু
Sep 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
Sep 08, 2026