সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৮ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৫৫, চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯ এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।
শিরোনাম
দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!
কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না: লিসা
বিচ্ছেদের পর ‘বিগ বস’-এ ইশা, কী পরামর্শ দিলেন সালমান
৬ বছর পর ক্রাইম থ্রিলার দিয়ে ফিরছেন বিপাশা
‘বোটক্সে’ চেহারার স্বাভাবিকতা নষ্ট করতে চান না জেনিফার লরেন্স
জিম্বাবুয়েকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সেরেনার রেকর্ড ছুঁয়ে হ্যাটট্রিকের আরও কাছে সাবালেঙ্কা
১৯ বছরেই ম্যানসিটি ছেড়ে সৌদি লিগে ফ্রান্সের ফরোয়ার্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা
সর্বশেষ খবর
দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!
Sep 07, 2026
কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না: লিসা
Sep 07, 2026
বিচ্ছেদের পর ‘বিগ বস’-এ ইশা, কী পরামর্শ দিলেন সালমান
Sep 07, 2026
৬ বছর পর ক্রাইম থ্রিলার দিয়ে ফিরছেন বিপাশা
Sep 07, 2026