দেশে
হাম ও উপসর্গে থামছেই
না মৃত্যুর মিছিল। সারা দেশে গত ২৪ ঘণ্টায়
হাম ও উপসর্গে আরও
৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন
পর্যন্ত হাম ও উপসর্গে মোট
মৃত্যুর সংখ্যা প্রায় ১ হাজার ছুঁই
ছুঁই। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে, গত একদিনে দেশে
হাম ও উপসর্গে আক্রান্ত
হয়েছে ৯১৭ জন। চলতি
বছর দেশে হাম ও হামের উপসর্গে
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১ জন। এ পর্যন্ত মোট
সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩
হাজার ১০৫ জন। এ পর্যন্ত সারা
দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩
হাজার ২১৪ জন রোগী হামের
উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।