দেশে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে
দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে
ভর্তি হয়েছেন ৯৮৮জন। এ নিয়ে চলতি
বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে মোট ১১৩ জনের, আর হাসপাতালে ভর্তি
রোগী বেড়ে দাঁড়াল ৪১ হাজার ৩২
জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে
পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে
একথা বলা হয়েছে।