বাংলাদেশের
সৃষ্টি নয়, তবু গত এক দশক
ধরে রোহিঙ্গা সংকটের ভার বহন করছে বাংলাদেশ। মিয়ানমারের জটিল রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে
এই সংকট আরও ঘনীভূত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপ ছাড়া এর সমাধান কঠিন
বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সকালে ঢাকায়
‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’
শীর্ষক এক আলোচনা সভায়
তিনি এসব কথা বলেন।