বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশুদের বিশেষ অনুদান প্রদান

Published: September 04, 2026 at 02:38 PM
শিবগঞ্জে নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশুদের বিশেষ অনুদান প্রদান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশুদের বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। আজ বিকেলে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১-শিবগঞ্জ আসনের সংসদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর আমির আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অনুদানের উপকারভোগীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন। অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।