শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
September 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ১

Published: September 04, 2026 at 02:37 PM
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১ টি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দু'টি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির নায়েক রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মো. মামুন মিয়া নামে এক যুবককে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক মামুন মিয়া শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।


অন্যদিকে, চৌকা বিওপির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় অভিযানে সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় আরও ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় ঊংশঁভ সিরাপ জব্দ করা হয়। দুটি অভিযানে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।


এ ঘটনায় আটক ব্যক্তি এবং জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী - এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।