শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
September 04, 2026
জাতীয়
জাতীয়

দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Published: September 04, 2026 at 01:40 PM
দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪০ শিশু। আজ স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ২৬২ শিশু। তার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৯ হাজার ৫৬৭ শিশু।