ভাবগাম্ভীর্য
ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ সারা দেশে
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমীতেই ধরাধামে
আবির্ভাব ঘটেছিল সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের। এ উপলক্ষে রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। সনাতন শাস্ত্র অনুযায়ী, যখনই সমাজে অন্যায়, অবিচার ও পাশবিক শক্তি
প্রবল হয়ে ওঠে, তখনই সত্য, সুন্দর ও ন্যায়নীতি প্রতিষ্ঠার
লক্ষ্যে যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের
মাধ্যমে মানবকল্যাণ নিশ্চিত করাই ছিল মহাবতার শ্রীকৃষ্ণের মূল বার্তা।