শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
September 03, 2026
জাতীয়
জাতীয়

বৃষ্টিপাতে বাড়ছে বড় নদ-নদীর পানি

Published: September 03, 2026 at 09:48 AM
বৃষ্টিপাতে বাড়ছে বড় নদ-নদীর পানি

গত দুই দিন বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বন্যাপ্রবণ বড় নদ-নদীর পানি বেড়েছে। আগামী কয়েক দিনও এসব নদ-নদীর পানি বাড়তে পারে। আজ এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি বিরাজ করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিনে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী এবং আগামী তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে। আগামী পাঁচ দিন এ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।


অপরদিকে, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বাড়তে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে এসব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।


গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে, গোমতী, ফেনী, সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। মুহুরী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী এক দিন দ্রুত বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বেড়েছে। এসব নদীর পানি সমতল আরও বাড়তে পারে আগামী তিন দিন।