বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 02, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে উচ্চমূল্যে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

Published: September 02, 2026 at 03:47 PM
শিবগঞ্জে উচ্চমূল্যে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড় বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই দোকান থেকে সার জব্দ করা হয়।


বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের উদ্যোগে মফিজ মোড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। তাকে সহযোগিতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।


অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে মেসার্স আনারুল ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর ৪৩০। একই সঙ্গে দোকানটি থেকে ২৫ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার বিক্রি করে পাওয়া ২৯ হাজার ২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।


অপরদিকে, একই অপরাধে মেসার্স মাসুদ ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর ২২৬। এ প্রতিষ্ঠান থেকে জব্দ করা সার বিক্রি করে পাওয়া ১০ হাজার ৪০০ টাকাও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, সারের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানের পর স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সারের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন তারা।