শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 02, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০

Published: September 02, 2026 at 12:07 PM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০

২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা একশ ছাড়াল।মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৮ হাজার ২৮০ জন।প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, দুজন ময়মনসিংহ (সিটি কর্পোরেশনের বাইরে) বিভাগের এবং একজন বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে)।  প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে বরিশাল বিভাগের ১১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৫ জন, ঢাকা বিভাগের ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩৪ জন, খুলনা বিভাগের ১৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ৯১ জন, রংপুর বিভাগের ৩২ জন এবং সিলেট বিভাগের ৭ জন রোগী রয়েছেন।


এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এই সংখ্যা মোট ৩৫ হাজার ৪৩৩ জন। এর আগে মঙ্গলবারও (৩১ আগস্ট) ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৩২৪ জন। মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।