শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
September 02, 2026
জাতীয়
জাতীয়

নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published: September 02, 2026 at 08:00 AM
নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার। গ্তকাল ঢাকায় নেপাল দূতাবাসে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী শোকবার্তায় লিখেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গত ২৬ আগস্ট উত্তর নেপালে সংঘটিত আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ফলে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক হারে সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আমি নেপাল সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি গভীর সহানুভূতি ও শোক প্রকাশ করছি। তিনি আরও লিখেন, গভীর শোকের এই মুহূর্তে, এই মর্মান্তিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি; আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, নেপালের জনগণের অদম্য মনোবল ও শক্তি রয়েছে, যা দিয়ে তারা সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।