মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা রাজ-সাবিলার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না’
Printed on: September 01, 2026
September 01, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’

Published: September 01, 2026 at 11:42 AM
মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’

একসময় এটি ছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সমান বিশাল! প্রায় ৪০ বছর ধরে অ্যান্টার্কটিকা ও দক্ষিণ মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশ্বের বৃহত্তম সেই আইসবার্গ বা হিমশৈলটি এখন প্রায় পুরোপুরি বিলীন হয়ে গেছে। ‘এ২৩এ’ (A23a) নামের এই বিশাল বরফখণ্ডটির হারিয়ে যাওয়ার গল্পটি হার মানায় যেকোনো রোমাঞ্চকর সিনেমাকেও।১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ‘ফিলচনার আইস শেল্ফ’ থেকে প্রথম বিচ্ছিন্ন হয় এই হিমশৈলটি। মজার ব্যাপার হলো, ভাঙনের সময় এটি ভুলবশত ‘দ্রুজনায়া-১’ নামের একটি সোভিয়েত গবেষণাকেন্দ্রও ভাসিয়ে নিয়ে যায়! ১৯৯১ সালে এটি মূল খণ্ড থেকে আলাদা হয়ে ‘এ২৩এ’ নাম পায়।


ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, প্রায় ২ হাজার বর্গমাইল আয়তনের এই বরফখণ্ডটি কয়েক দশক ধরে ওয়েডেল সাগরের তলদেশে আটকা পড়ে ছিল। অবশেষে ২০২০ সালে এটি নড়াচড়া শুরু করে এবং সামুদ্রিক স্রোতে ভেসে ২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ মহাসাগরের উন্মুক্ত জলরাশিতে প্রবেশ করে। উন্মুক্ত সাগরে পড়ার পর এর যাত্রা মোটেও মসৃণ ছিল না। বিজ্ঞানীরা জানান, ২০২৪ সালের মার্চে একটি শক্তিশালী সামুদ্রিক স্রোতের (টেলর কলাম) চক্রব্যূহে আটকা পড়ে এটি প্রায় আট মাস ধরে একই জায়গায় ঘুরপাক খায়। পরে সেখান থেকে মুক্ত হয়ে উষ্ণ জলের দিকে এগোতে থাকলে এটি গলতে শুরু করে। প্রামাণ্যচিত্র নির্মাতা জেরোম বুভিয়ে এটিকে একটি ‘অসীম প্রাচীর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অবাক হয়ে দেখেন—তিমি, পেঙ্গুইন আর চিতা সিলের মতো প্রাণীদের নিয়ে এটি যেন অ্যান্টার্কটিকার একটি জীবন্ত দ্বীপ হিসেবে ভেসে চলেছে!


তবে উষ্ণ স্রোতের কারণে দ্রুত গলতে থাকায় ২০২৫ সালের জুনের মধ্যেই এটি বিশ্বের বৃহত্তম আইসবার্গের খেতাব হারায়। গলে যাওয়ার মাত্রা এতটাই বেড়ে যায় যে, ২০২৬ সালের মার্চের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আইস সেন্টার এর ওপর নজরদারি বন্ধ করে দেয়। ওই বছরের মে মাস পর্যন্ত মহাকাশ থেকে এর কিছু ক্ষুদ্র ভগ্নাংশ দেখা গেলেও, চার দশকের দীর্ঘ লড়াই শেষে মহাসাগরের বুকেই চিরতরে হারিয়ে গেছে একসময়ের দাপুটে এই আইসবার্গ।