সদর
উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে খরা সহিঞ্চু ফল ও ফসলের
চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯
টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন
করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি
সদস্য। এ সময় কৃষকদের
জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা,
টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল
কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল
নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (কৃষি) মাসুম রেজা ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-সহকারী কৃষি
কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব পরিস্থিতি তুলে ধরে কার্যকর দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণে ঋণ কার্যক্রম সম্পর্কে
দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর শাখা
ব্যবস্থাপক ইতিআরা খাতুন। সার্বিকভাবে প্রশিক্ষণে সহযোগিতা করেন সিএমও সিভিল মোঃ রোকনুজ্জামান। প্রশিক্ষণটি বাস্তবায়িত হয় এক্সটেনডেড কমিউনিটি
ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) এর আওতায়। সহযোগিতায়
ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।