শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
September 01, 2026
জাতীয়
জাতীয়

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু

Published: September 01, 2026 at 11:02 AM
জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু

২০২৭ সালের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আজ ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কার্যালয়ে প্রতিযোগীদের নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতার গ্রুপ ও বিষয় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার তিনটি গ্রুপে সাতটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো- কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা। ‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা, ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্ররা এবং ‘গ’ গ্রুপে একই শ্রেণির ছাত্রীদের জন্য পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও উপজেলা অফিসে ১-৩০ সেপ্টেম্বর প্রতিযোগিতার নিবন্ধন করা হবে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা দেশের পাঁচ শ উপজেলা ও ৮ মহানগরীর ১৫টি জোন অফিসে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।


এরপর জেলা পর্যায়ে সব জেলা অফিসে ১-৩১ ডিসেম্বর, বিভাগীয় পর্যায়ে সব বিভাগীয় অফিসে ২০২৭ সালের ১-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবং জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা রাজধানীর আগাঁরগাওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ১-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের জন্য রয়েছে স্বর্ণ ও রৌপ্যপদকসহ বিভিন্ন পুরস্কার। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে চার আনা ওজনের স্বর্ণপদক তিন জন পাবেন। প্রথম পুরস্কার হিসেবে ২০ জন পাবেন সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণপদক। দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ জন পাবেন তিন ভরি ওজনের স্বর্ণপদক। তৃতীয় পুরস্কার হিসেবে ২০ জন পাবেন সাড়ে আড়াই ভরি ওজনের স্বর্ণপদক।  ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিযোগিতায় নাম নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট উপজেলা বা জেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন।


আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মসনদের ফটোকপি জমা দিতে হবে। সাদা কাগজে লিখিত আবেদন সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রে প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও মোবাইল ফোন নম্বর স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় ও বিভাগীয় পর্যায় ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা দেওয়া হবে না। এছাড়া নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।