শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 31, 2026
জাতীয়
জাতীয়

আগামী বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

Published: August 31, 2026 at 10:48 AM
আগামী বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। আজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে নতুন পরীক্ষার তারিখ ও এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়ে এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।