রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 29, 2026
জাতীয়
জাতীয়

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Published: August 29, 2026 at 01:22 PM
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

 

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। আজ সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত ৩ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়ে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা হেভি ওয়েপনস উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে তাদের আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করব।