রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 28, 2026
জাতীয়
জাতীয়

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

Published: August 28, 2026 at 12:49 PM
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়


২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ৭ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। আর রাজশাহী, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে দেশের সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।