বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত পরীক্ষার্থীদের সংবর্ধনা

Published: August 27, 2026 at 11:57 AM
শিবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত পরীক্ষার্থীদের সংবর্ধনা

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অত্র ইউনিয়নে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। আজ দুপুরে অত্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, পূর্বশ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মোঃ আব্দুর রশিদ, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক, ভবানীপুর  বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমল হক। ইউপি সদস্য মফিজ উদ্দিন, আস্তাউর রহমান, আব্দুল খালেক, রায়হান আলীসহ অন্যরা। সভায় অত্র ইউনিয়নের মোট ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জনকে সম্মাননার ক্রেস্ট দেয়া হয়।