শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 27, 2026
জাতীয়
জাতীয়

সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক

Published: August 27, 2026 at 10:45 AM
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একে একে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় মন্ত্রণালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৬ নম্বর ভবনের এই তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয় রয়েছে। মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের দেখা মেলে। করিডোরে সাপগুলো চলাচল করতে দেখে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপকেই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা। তারা বিস্ময় প্রকাশ করে বলেন, সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে একসঙ্গে তিনটি সাপ দেখা গেছে। ভবনের ভেতরের কোনো স্টোররুম বা অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এ কারণে অনেকের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে।