শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মোটরসাইকেল আরোহিকে আটক করেছে বিজিবি। ওই মোটরসাইকেল আরোহি তার মোটরসাইকেলের সিটের নীচে দুটি পলিথিনের প্যাকেটে করে ওই ইয়াবা বহন করছিলেন। আটক ব্যক্তি শিবগঞ্জের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের মোবারক হোসেনের ছেলে নজরুল ইসলাম। বিজিবি জানায়, আজ দুপুর দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর বালিয়াদীঘি এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/১৩ এস হতে প্রায় ১০০ গজ বাংলঅদেশের অভ্যন্তরে সোনামসজিদ বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ওই মোটরসাইকেল আরোহিকে ইয়াবা সহ আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় পরর্বর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে। মাদক সহ সকল প্রকাল চোরচালান রোধে বিজিবির অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন অধিনায়ক তাজুল ইসলাম চৌধুরী।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 26, 2026
শিবগঞ্জ
সোনমসজিদ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহি আটক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026