রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 24, 2026
জাতীয়
জাতীয়

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৯৯৪

Published: August 24, 2026 at 01:35 PM
দেশে  ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৯৯৪

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে রাজশাহী বিভাগের ৭৬ জন রোগী রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৪৮ জন নারী এবং একজন অজ্ঞাত।