দেশের
সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি
মাদরাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।প বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে
উদযাপনের জন্য এ নির্দেশ দেওয়া
হয়। আজ অধিদপ্তরের উপপরিচালক
(প্রশাসন) শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে দেওয়া
নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি ও
এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের
এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব জেলা শিক্ষা
কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তাকে মাঠপর্যায়ে এ সিদ্ধান্ত বাস্তবায়নে
তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।