শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 23, 2026
জাতীয়
জাতীয়

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ

Published: August 23, 2026 at 11:28 AM
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য দুজনের নামে পৃথক আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরম ইস্যু করে কমিশন।

আদেশপত্র ও ফরম তাদের নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কনস্টেবল মো. জুয়েল মিয়াকে। তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তাদের না পেয়ে তিনি আদেশপত্র ও মূল ফরম ফেরত দেন।

দুদকের নথিতে বলা হয়েছে, পরবর্তীতে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলা নম্বর ২ (৯) ২০২৪-এ গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে, তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলা নম্বর ৩৩ (৯) ২০২৪-এ গ্রেপ্তার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

এ পরিস্থিতিতে দুজনের কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।