রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 22, 2026
জাতীয়
জাতীয়

বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা

Published: August 22, 2026 at 01:39 PM
বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা

 

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কি কি কারণে বাতিল হতে পারে, তা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ সংক্রান্ত দেওয়া বার্তায় বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।